1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৫ বার পঠিত

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৭ মে) গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় ২ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিকে একটি আন্দোলনে রূপ দিয়েছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুনভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সারা দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার আরও বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ২.১ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৪ টাকা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা কমবে এবং সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দপ্তরের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News