1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে যাচ্ছে শিগগিরই: পানিসম্পদ মন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার এবং তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। এর সম্ভাব্যতা সমীক্ষা, কারিগরি বিশ্লেষণ ও স্টাডি রিপোর্ট প্রায় সম্পন্ন হয়েছে। দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগণের জন্য এই প্রকল্পটি বড় ধরনের সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, বৈঠকে আগামী ১৮০ দিনের করণীয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। একইসঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক পর্যায়ের মতবিনিময় হয়েছে।

এছাড়া, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল খনন কর্মসূচি জোরদার করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

পানিসম্পদ মন্ত্রী আরও জানান, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনসভায় অংশ নিতে প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News