1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

ঢাকা, ৬ মে ২০২৬ খ্রি., ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা সহায়তা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণে ইতালির সহযোগিতা কামনা করেন। তিনি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় জোরদার এবং তথ্য বিনিময় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News