1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রস্তুতি ছাড়া মেগা প্রকল্প নয়: সেতুমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৪২ বার পঠিত

কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রকল্প গ্রহণ করতে চায় না বর্তমান সরকার—এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, যেসব প্রকল্পে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয় না, সেগুলোকে নিরুৎসাহিত করছে সরকার। তবে জনগণের সরাসরি উপকারে আসে—এমন প্রকল্পগুলোই অগ্রাধিকার পাবে।

তিনি আরও বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকাকে এড়িয়ে সিলেট ও চট্টগ্রাম-এর সঙ্গে বরিশাল এবং উত্তরবঙ্গের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা দেশের পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News