ভারতের পশ্চিমবঙ্গ-এর রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে সীমান্তে ‘পুশ ইন’ ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে কিনা—এটি মূলত ভারত-এর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন সরকারের অবস্থানের ওপর।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারতের সফরে যেতে পারেন। ওই সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply