1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মির্জা আব্বাস

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৬ বার পঠিত

প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।

তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর-এ মাথায় সফল অস্ত্রোপচারের পর তিনি এখন মালয়েশিয়া-এর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে।

পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও নেতাকর্মীদের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে সবার সামনে আসবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News