1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে নৌ-মিশনের ঘোষণা ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে নৌ-মিশন চালুর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির নিরাপত্তা সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাই এই জলপথে যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক।

এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে মোতায়েন বাহিনীর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচলের চেষ্টা করলে তা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

এ ঘটনায় নতুন করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News