1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন (৪৫) গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ মে ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-১১ এর সহযোগিতায় ফতুল্লা থানাধীন টাগারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার পাচক এলাকার বাসিন্দা। তিনি Arms Act 1878 এর ১৯(ক)/(চ) ধারায় দায়েরকৃত একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন।

গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News