1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি ‘কবরস্থান’ বানানোর হুঁশিয়ারি ইরানি কর্মকর্তার, পাল্টা কড়া বার্তা ট্রাম্পের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

মার্কিন বাহিনীকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে হরমুজ প্রণালিকে তাদের ‘কবরস্থান’ বানানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজায়ি।

ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার ও তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র ‘জলদস্যু রাষ্ট্র’, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। তিনি দাবি করেন, এসব বাহিনী মোকাবিলা এবং যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ও নৌবাহিনীর জন্য ‘কবরস্থান’ প্রস্তুত করা হচ্ছে, যেমন অতীতে ইসফাহানে মার্কিন বিমানের ধ্বংসাবশেষ দেখা গিয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, তেহরান ‘খারাপ আচরণ’ করলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালাতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে একটি সম্ভাব্য চুক্তির প্রস্তাবের বিষয়ে তিনি অবগত হয়েছেন, তবে এখনো চূড়ান্ত খসড়া হাতে পাননি।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে। এতে হরমুজ প্রণালি খুলে দেওয়া, নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরান-লেবাননে স্থায়ীভাবে সংঘাত অবসানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, এক মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, জব্দকৃত সম্পদ মুক্তি, ক্ষতিপূরণ প্রদান এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News