1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, অভিযান শুরু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত

কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে এবং ইতোমধ্যে এ বিষয়ে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

রোববার (৩ মে) দুপুরে কোরবানির পশু পরিবহন সংক্রান্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে যাতে খামারিরা কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য কঠোর নজরদারি চালানো হবে। বিশেষ করে পরিবহন পথে চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় রাখা হয়েছে।

তিনি আরও জানান, দেশীয় খামারিদের সুরক্ষা দিতে সীমান্ত এলাকায় ভারতীয় গরুর অবৈধ প্রবেশ ঠেকাতে কোনো হাট বসতে দেওয়া হবে না।

এবার কোরবানির ঈদে প্রায় ১ কোটির কিছু বেশি গরুর চাহিদা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, খামারিদের কাছে পর্যাপ্ত গরু-ছাগল মজুত রয়েছে। ফলে কোরবানির পশুর কোনো সংকট হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News