1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“শ্রমিকদের কল্যাণে নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: রাষ্ট্রপতি”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের রেমিট্যান্সভিত্তিক অর্থনীতির ভিত্তি স্থাপন এবং শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারা বজায় রেখে শ্রমিকদের পাশে দাঁড়ান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও সমান মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার ‘শ্রম আইন-২০২৬’ প্রণয়ন করেছে উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা-এর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ।

এছাড়া বন্ধ থাকা শিল্পকারখানা ও পাটকল পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।

শ্রম অসন্তোষ এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের উচিত শান্তিপূর্ণ ও গঠনমূলক পরিবেশ বজায় রাখা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News