1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“যশোর হার্ট ফাউন্ডেশনের জন্য জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে প্রকল্প”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

 

যশোরে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’র জন্য জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ফাউন্ডেশনের নামে জমি রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

মাত্র এক বছর বয়সী এই প্রতিষ্ঠানের এ অর্জনে যশোরবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এর মাধ্যমে যশোর হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা আরেক ধাপ এগিয়ে গেল।

ফাউন্ডেশনের সভাপতি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম রশিদ বলেন, যশোরে এখনো পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে জটিল রোগে আক্রান্তদের ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে যেতে হয়। এই বাস্তবতায় একটি আধুনিক হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা সময়ের দাবি ছিল।

তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে খাস জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বেনাপোল-যশোর-কলকাতা সড়কের পাশে শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতক জমি ফাউন্ডেশনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জমি বরাদ্দের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা জানান, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি অস্থায়ী কার্যালয়ে প্রথম সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদন, গঠনতন্ত্র প্রণয়ন ও সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন সম্পন্ন করা হয়। জমি বরাদ্দকে তিনি একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

জমির কাগজপত্র হস্তান্তরের সময় জেলা প্রশাসকের কার্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত অতিথিদের নিয়ে মিষ্টিমুখের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News