1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“আশকোনা হজ ক্যাম্পের চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধার, গ্রেফতার ২”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল ২০২৬ তারিখে আশকোনা হজ ক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা রুজু করা হয়।

এরপর ১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে মো. হাবিবুর রহমান (৫৮)-কে গ্রেফতার করা হয়। একই রাত আনুমানিক ৪টায় টঙ্গি স্টেশন রোড এলাকায় আরেকটি অভিযানে মো. নাদিম সরকার (৫৩)-কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত নাদিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া চুরি হওয়া অর্থের একটি অংশ মানি এক্সচেঞ্জের মাধ্যমে ৯০ হাজার টাকায় ভাঙানো হয়েছিল, সেটিও উদ্ধার করা হয়েছে।

চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News