1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

“২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ১,২৩৫”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পঠিত

 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল সকাল পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, একই সময়সীমায় সারাদেশে মোট ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৫ হাজার ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News