1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“দিনাজপুরের ধর্ষণ মামলার প্রধান আসামি রংপুর থেকে গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

দিনাজপুর জেলার একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে রংপুর মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক শিক্ষার্থী রংপুরে একটি নার্সিং কলেজে অধ্যয়নরত অবস্থায় অভিযুক্ত নাসির আহমেদ দুর্জয়ের সঙ্গে পরিচিত হন। পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত বিভিন্ন প্রলোভন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। সর্বশেষ ৬ এপ্রিল ২০২৬ তারিখে ভুক্তভোগীর ভাড়া বাসায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে আসামি তা অস্বীকার করে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে দিনাজপুর কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র‌্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন মহাদেবপুর বড় নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি নাসির আহমেদ দুর্জয় (২৬)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, নারী ও শিশুদের প্রতি সহিংসতাসহ সকল অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News