1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

প্রথমবারের মতো ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদফতরে কর্মরত পুলিশ সুপার পদ থেকে শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান-কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী-কে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার-কে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রশাসনিক প্রয়োজনে এ বদলি ও পদায়ন করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News