1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

“এসএসসি প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১০”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একটি চক্র “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস” সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ডিএমপি’র কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদ (২৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা প্রায় ৬ মাস আগে টেলিগ্রাম গ্রুপ খুলে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল। তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

র‌্যাব জানায়, তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণে প্রতারণামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News