1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সাঁথিয়ায় মহিলা মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পঠিত

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি: –

সাঁথিয়ায় মহিলা মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা করেছে।
পবনার সাঁথিয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকালে মাদক বিক্রির অপরাধে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালতে উক্ত জরিমানা করেন।

জানা যায়,সাঁথিয়া উপজেলার ভাটো মিয়াপুর গ্রামের আকরাম হোসেন এর স্ত্রী গোলাপি খাতুন (৩৫) কে তার নিজ এলাকা থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সারণীর ৩৬ (৫)ধারা মোতাবেক মাদক ব্যবসায়ী গোলাপী খাতুন কে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ ৪৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করিতেছি। তারই ধারাবাহিকতায় ১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে সাঁথিয়া থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News