1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

“দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও এক লাখ ৮০ হাজার মেট্রিক টন আসবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি আরও বলেন, তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন না থাকায় সংকট দ্রুত কেটে যাবে।

সীমান্তে হত্যার ঘটনা ৭৫ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি বলেন, এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনাই সরকারের লক্ষ্য এবং প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তা সম্ভব।

হাম পরিস্থিতি নিয়ে তিনি জানান, এখন পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তবে হামে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ভুল তথ্য ও অপতথ্য প্রচার সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে যৌক্তিক সমালোচনাকে সরকার স্বাগত জানায়।

এছাড়া তিনি বলেন, দেশে জঙ্গি কার্যক্রমের কিছু ঝুঁকি রয়েছে, তবে তা এমন পর্যায়ে পৌঁছায়নি যাতে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News