1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

“এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমিয়ে আনার অংশ হিসেবে সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করেছে জাতীয় সংসদ। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস করা হয়।

এতদিন সংসদ সদস্যরা কোনো ধরনের শুল্ক বা কর ছাড়াই বিদেশ থেকে দামি গাড়ি আমদানির সুবিধা ভোগ করতেন। নতুন আইনের মাধ্যমে সেই বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে সাধারণ নাগরিকদের মতো এমপিদেরও গাড়ি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করতে হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News