1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“প্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি গুজব—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, কোনও ধরনের ফ্যাক্টচেক ছাড়াই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে এ বিষয়ে ভিত্তিহীন প্রচারণা চালানো নিন্দনীয় এবং হতাশাজনক।

এর আগে, একই দিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)-এর যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News