1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

“পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, আরাঘচির পাকিস্তান সফরের সঙ্গে দেশটির পারমাণবিক আলোচনার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করা।

অন্যদিকে, সম্ভাব্য শান্তি চুক্তির প্রেক্ষাপটে তুরস্ক হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার (২৪ এপ্রিল) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তি হলে একটি আন্তর্জাতিক টেকনিক্যাল দল গঠন করা হতে পারে, যারা হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ করবে। এ ধরনের মানবিক উদ্যোগে তুরস্ক অংশ নিতে আগ্রহী বলেও জানান তিনি।

তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এই টেকনিক্যাল জোট কোনো সংঘাতে জড়িয়ে পড়লে তুরস্ক তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে।

এদিকে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। তাদের মতে, ইরানের সামরিক শক্তি বর্তমানে একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News