1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

“প্রস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন নেতানিয়াহু, তথ্য প্রকাশ করলেন এবার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো জানিয়েছেন, তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই রোগের চিকিৎসা নিচ্ছেন।

নেতানিয়াহুর দাবি, পরিস্থিতি রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে—বিশেষ করে ইরান ও তার মিত্রদের প্রচারণা এড়াতেই তিনি এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে তিনি প্রস্টেট বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করান। তখন ক্যানসারের বিষয়টি প্রকাশ করা হয়নি। পরে পরীক্ষায় তার প্রস্টেটে এক সেন্টিমিটারের কম একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয় বলে চিকিৎসকরা জানান।

চিকিৎসকদের বরাতে বলা হয়েছে, রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং বর্তমানে শরীরে আর কোনো ক্যানসার কোষের অস্তিত্ব নেই। চিকিৎসা শেষে তিনি সুস্থ আছেন বলে জানানো হয়।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “সৃষ্টিকর্তার রহমতে আমি এখন সুস্থ।”

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তিনি বর্তমানে পূর্ণোদ্যমে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News