1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“কামরাঙ্গীরচরে ইয়াকুব হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতা গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন কালু নগর এলাকার মধু সিটির পেছনে শ্রমিকদের টিনসেড আবাসিক ঘরের বাথরুমে ভিকটিম ইয়াকুবের ওপর অতর্কিত হামলা চালায় এক যুবক। এ সময় ধারালো ব্লেড দিয়ে তার গলায় গুরুতর আঘাত করে পালিয়ে যায় হামলাকারী।

পরে গুরুতর আহত অবস্থায় ইয়াকুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা সাব্বির (১৯)কে শনাক্ত করে। একই দিন কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করেছে। তার দেখানো মতে ঘটনাস্থলের পাশ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ব্লেড এবং রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News