1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

১২টির অধিক মামলায় অভিযুক্ত ও ১২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল ২০২৬ তারিখ র‌্যাব-৮, সিপিএসসি বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানি খুলনার সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপ্লব ওরফে বিক্রম শেখকে গ্রেফতার করে। তিনি পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী এলাকার বাসিন্দা।

জানা যায়, আসামির বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং পৃথক তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিনটি মামলায় সর্বমোট ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৮ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি একটি মাদক চক্রের মূলহোতা এবং দেশের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News