1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সার আইডি দেওয়ার পরিকল্পনা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে PayPal চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং কয়েক হাজার তরুণকে উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ চলছে। ইতোমধ্যে ৭ হাজার ৫০০ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, অনলাইনে ৮৩টি সরকারি সেবা প্রদান করা হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হাইটেক পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য এবং পেপ্যাল চালুর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে এআই, সাইবার সিকিউরিটি, অ্যাপ ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News