
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে অনলাইন পেমেন্ট গেটওয়ে PayPal চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে এবং হাজারো তরুণকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে ৭ হাজার ৫০০ ফ্রিল্যান্সার আইডি পেয়েছেন এবং কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে ৮৩টি সরকারি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আইসিটি খাতে দক্ষ জনশক্তি তৈরির অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে এআই, সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালিটিক্স ও অ্যাপ ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তাদের জন্য আলাদা প্রশিক্ষণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।
Leave a Reply