1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল ২০২৬ তারিখে তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা থেকে ২৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১৩ জন, আদাবর থানা থেকে ১০ জন, তেজগাঁও থানা থেকে ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ৩ জন রয়েছে। এছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুকেও আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে শরীফ আহাম্মেদ রেজা ওরফে পাপেল নেওয়াজ (৩৫), মোছাঃ কাকলী আক্তার (৩২), মোঃ ফারুক হোসেন (৩৬), মোঃ রফিকুল ইসলাম (৩০), মোঃ আব্দুল কাদের দেওয়ান (৪১), মোঃ সালমান হোসেন (২৬), রাসেল মিয়া (২৬), মোসাঃ শিল্পী বেগম (৩৭), মোঃ মেহেদী হাসান (২৫), মোছাঃ রহিমা (২৪)সহ অন্যান্যরা রয়েছেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News