1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, মূলহোতাসহ ৫ জন গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীতে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় অজ্ঞাতনামা প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি গলিতে ডা. আহমদ হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় দুই হামলাকারী পিছন থেকে ব্লেড ও ছুরি দিয়ে তার ডান হাত ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই র‌্যাব-১ তদন্ত শুরু করে এবং দ্রুত সময়ের মধ্যে মূলহোতাসহ জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে রাজধানীর দক্ষিণখান, বাড্ডা, গুলশান এবং গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে শরিফুল আলম ওরফে করিম, আমিনুল ইসলাম ওরফে কালু, সালাউদ্দিন, আরিফুজ্জামান এবং সাজ্জাদ ওরফে বদিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাতীয় ক্যান্সার হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হামলার পরিকল্পনা করা হয়। মালয়েশিয়া প্রবাসী রুবেলের নির্দেশে শরিফুল আলম ওরফে করিম এ হামলার মূল পরিকল্পনা করে এবং আমিনুল ইসলাম ওরফে কালুর মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে সালাউদ্দিন ও আরিফুজ্জামানকে ভাড়া করা হয়।

ঘটনার দিন সালাউদ্দিন প্রথমে ব্লেড দিয়ে আঘাত করে এবং আরিফুজ্জামান ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এছাড়া সাজ্জাদ ওরফে বদী পূর্ব থেকে ভুক্তভোগীকে টেন্ডার সংক্রান্ত বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করছিল বলে জানা যায়।

র‌্যাব জানায়, টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র বনানী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News