1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেফতার করেছে সিটিটিসি”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রীন উড স্কুলের সামনে ফুটপাতে জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর বিষয়টি তদন্তে নামে সিটিটিসি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে মোহাম্মদীয়া হাউজিং এলাকার গ্রীন উডের সামনে অভিযান চালিয়ে মোঃ তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News