1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু বগুড়ার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বগুড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল শহরটি সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজ সেই প্রত্যাশার বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও উন্নত রাখতে স্থানীয় জনগণের পাশাপাশি সরকারকেও সমন্বিতভাবে কাজ করতে হবে। বগুড়াকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি বগুড়ার সন্তান হলেও দেশের মানুষ আমাকে বড় দায়িত্ব দিয়েছে। আমি চাই দেশের প্রতিটি মানুষ বগুড়ার মানুষের মতো সুখী হোক এবং তাদের সমস্যার সমাধান করতে পারি।”

এর আগে, প্রধানমন্ত্রী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, অতীতে আইনের অপব্যবহার করে অনেককে হয়রানি করা হয়েছে। দেশে শুধু আইনের শাসন নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News