1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“জ্বালানি সংকটে সিন্ডিকেট ঠেকাতে সরকার ব্যবস্থা নেবে: রিজভী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

জ্বালানি তেল ও গ্যাস সংকটকে কেন্দ্র করে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গুমের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি এখনো দেশে অবস্থান করছে, কিন্তু তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে না—এ প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুম হওয়া বিএনপি নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News