1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণ, ৪ জন গ্রেফতার ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় কাফরুল থানাধীন একটি গার্মেন্টস কারখানা “এ কে এম অ্যাপারেলস”-এর মালিক তার অফিস কক্ষে কাজ করার সময় ১২-১৩ জন সশস্ত্র দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় তারা ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তদের মধ্যে দুইজন পিস্তল বের করে ২ রাউন্ড ফাঁকা গুলি করে এবং লকার ভাঙচুর করে। পরে ৩ দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দিয়ে সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‌্যাব-৪ ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে রানা (৩১), মোঃ সাগর শেখ (২৮), মোঃ কালু (২৮) ও শশী (২২)-কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রানা এই ঘটনার মূল পরিকল্পনাকারী। গার্মেন্টসটি নির্জন এলাকায় অবস্থিত হওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে চাঁদা আদায়ের উদ্দেশ্যে তারা যায়। পরিকল্পনা অনুযায়ী অস্ত্রসহ গার্মেন্টস মালিকের কক্ষে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে এবং গুলি ছোড়ে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা মিরপুর ও কাফরুলসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News