
ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন। দেশটি ঘটনাটিকে ‘জোরপূর্বক বাধা’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর ও জটিল। তিনি বলেন, এ পরিস্থিতিতে উত্তেজনা না বাড়িয়ে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের বন্দর অবরোধ ভাঙার চেষ্টা করা একটি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটিকে আটক করা হয়েছে।
অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে আসছিল। তারা এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
Leave a Reply