1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বরিশালে অবৈধ তেল মজুদে জরিমানা, র‍্যাব-৮’র মোবাইল কোর্ট অভিযান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বরিশাল, ১৯ এপ্রিল ২০২৬: বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৮, বরিশাল।

রোববার (১৯ এপ্রিল) বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন এলাকায় র‍্যাব-৮ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অবৈধভাবে ১০ হাজার ৭৬০ লিটার ভোজ্য তেল মজুদ এবং প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্স না থাকার অভিযোগে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, বাজারে অস্থিতিশীলতা রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অবৈধ মজুতদার ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News