1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন: সংসদে ক্ষোভ এমপি হাসনাতের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব মৌখিকভাবে না নিয়ে কেবল টেবিলে উপস্থাপনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, এতে সংসদ সদস্যরা সম্পূরক প্রশ্ন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং মন্ত্রীদের জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত দুই সপ্তাহ ধরে তারকা চিহ্নিত প্রশ্নগুলো মৌখিকভাবে না নিয়ে শুধু টেবিলে উপস্থাপন করা হচ্ছে। ফলে সংসদ কার্যক্রম একটি ‘স্ক্রিপ্টেড মনোলগে’ পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সীমিত সময়ের মধ্যেই সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। কিন্তু প্রশ্নোত্তর প্রক্রিয়া বন্ধ থাকায় তাদের সাংসদীয় অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

এসময় তিনি সাম্প্রতিক এক কার্টুন শেয়ার করার ঘটনায় গ্রেফতারের প্রসঙ্গ তুলে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়েও প্রশ্ন তোলেন।

স্পিকার তার বক্তব্যের জবাবে বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী অধিকারের প্রশ্ন উত্থাপনের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে আশ্বাস দেন।

পরে চিফ হুইপ বলেন, শুধুমাত্র কার্টুন বা রাজনৈতিক ব্যঙ্গের কারণে কেউ গ্রেফতার হয়ে থাকলে তাকে মুক্তি দেওয়া উচিত। তবে অন্য কোনো অপরাধে সম্পৃক্ততা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News