1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

তেলের দাম বাড়ায় আইএমএফের শর্ত নয়: অর্থমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর কোনো শর্তের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সরকারের আলোচনা এখনও চলমান এবং তা আগামী ১৫-২০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, এসব আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দাতা সংস্থাগুলোর যেমন কিছু শর্ত রয়েছে, তেমনি বাংলাদেশেরও নিজস্ব চাওয়া-পাওয়া আছে। সব শর্ত মেনে নেওয়া সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট করেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এমনকি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে এমন কোনো শর্ত গ্রহণ করা হবে না।

তিনি আরও উল্লেখ করেন, আইএমএফের বর্তমান কর্মসূচির মেয়াদ আগামী ৬-৭ মাসের মধ্যে শেষ হবে। এরপর নতুন কর্মসূচিতে যাওয়া হবে কি না, তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে দাম বাড়লেও সরকার তা পুরোপুরি সমন্বয় করেনি, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News