1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি-৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে পৌঁছালে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অন্যদিকে, হজযাত্রীরা এবারের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। সৌদি আরবে পৌঁছানোর পর ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

এবার হজযাত্রী পরিবহনে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসসহ মোট তিনটি বিমান সংস্থা কাজ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News