1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

কায়কোবাদ স্মৃতি সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত

রাজধানীর নয়া পল্টনে মহাকবি কায়কোবাদের স্মৃতি সংরক্ষণ ও তাঁকে যথাযোগ্য সম্মানে প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মিডনাইট সান রেস্টুরেন্টে “মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ”-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সংগঠনের সদস্য, সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং নবাবগঞ্জ-দোহার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় আগলা পোস্ট অফিস সংলগ্ন কবির বাড়ির দিকের সড়কে “কায়কোবাদ গেট” নামে একটি তোরণ নির্মাণের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্ভাব্য বাজেট, নকশা, পৃষ্ঠপোষকতা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়েও অংশগ্রহণকারীরা মতামত দেন।

এ সময় ভিপি আমজাদ হোসেন এ উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্য সকল ব্যয় বহনের আশ্বাস দেন। বক্তারা মহাকবি কায়কোবাদের সাহিত্যিক অবদানের গুরুত্ব তুলে ধরে বলেন, তাঁর স্মৃতি সংরক্ষণ নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

সভায় সভাপতিত্ব করেন মাহমুদ আলী খান (টুলু স্যার) এবং সার্বিক সমন্বয় করেন এস এম আজাদ রহমান। আয়োজকরা জানান, শিগগিরই এ উদ্যোগের পরবর্তী পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News