
বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক-এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে আইএমএফের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন রয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সেগুলোর সমাধান হতে পারে। তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে আইএমএফের সঙ্গে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করে বাংলাদেশ। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের পরিমাণ আরও ৮০০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে মোট ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়। এর মধ্যে ইতোমধ্যে ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আইএমএফ।
Leave a Reply