1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

“রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাশিয়ার জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।

জ্বালানি খাতে বৈশ্বিক অস্থিরতার মধ্যে এ সিদ্ধান্ত বাংলাদেশের জ্বালানি সরবরাহের ওপর চাপ সাময়িকভাবে কমাবে বলে মনে করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল থেকে এই ছাড় কার্যকর হয়েছে, যা আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়-কে সিদ্ধান্তটি জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে এই ছাড় বাংলাদেশের জ্বালানি আমদানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News