1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত দ্রুত শেষ হতে পারে: ট্রাম্পের ইঙ্গিত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাসে আয়োজিত ‘ট্যাক্স ডে’ গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ইরানে চলমান যুদ্ধ “চমৎকারভাবে” এগোচ্ছে এবং পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হতে পারে বলে তিনি আশাবাদী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত কিছু না বললেও ইরানি রকেট প্রতিহত করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর দক্ষতার প্রশংসা করেন ট্রাম্প।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News