1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

জাতীয় সংকট উত্তরণে সব দলের ঐক্যের আহ্বান শফিকুর রহমানের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

 

জাতীয় সংকট মোকাবিলায় লুকোচুরি না করে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে ‘জেলা আমির’ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের দাবি অনুযায়ী দেশে জ্বালানি সংকট না থাকলেও বাস্তবে মানুষ ভোগান্তিতে রয়েছে। বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করেছে, যা সরকারের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি সংকট ও চাঁদাবাজির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা ক্ষুণ্ন করা হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।

তবে তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে আন্দোলন কাম্য নয়, কিন্তু জাতীয় সংসদে বিরোধীদলের কথা উপেক্ষিত হওয়ায় রাজপথে নামা ছাড়া বিকল্প নেই।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News