1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

“সরাইলের হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরে এটিকে ‘নিজেই একটি রোগীর মতো’ বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে ৩ লাখ মানুষের জন্য মাত্র একটি ৫০ শয্যার হাসপাতাল রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

তিনি আরও বলেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, পর্যাপ্ত ওষুধ এবং আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এছাড়া ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে পালিয়ে যাওয়ায় প্রকল্পটি থমকে রয়েছে। বর্তমানে পুরাতন দুইতলা ভবনেই চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি উল্লেখ করেন, হাসপাতালটিতে ৬৪টি পদ শূন্য রয়েছে, যা দ্রুত পূরণ না হলে এলাকার মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিতই থেকে যাবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News