1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

“নতুন বাজেটে চমক দিতে চায় সরকার, লক্ষ্য আস্থা ফেরানো ও রাজস্ব বাড়ানো”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় তারেক রহমান এর নেতৃত্বাধীন নতুন সরকার। মূল লক্ষ্য দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা এবং রাজস্ব আদায় বাড়ানো।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।

জানা গেছে, এবারের বাজেটের আকার হতে পারে প্রায় ৯ লাখ কোটি টাকা, যা আগের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে। জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রাখা হচ্ছে।

নতুন বাজেটে কর আদায়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর শর্ত অনুযায়ী কর অব্যাহতি ও প্রণোদনা কমানো, সম্পদ কর আরোপ এবং আয়কর রিটার্ন যাচাই জোরদার করা হতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে ব্যাংক লেনদেন বাধ্যতামূলক করা এবং সবাইকে ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সরকার ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থার দিকে এগোচ্ছে, যাতে কর ফাঁকি ও জালিয়াতি কমানো সম্ভব হয়।

অন্যদিকে উন্নয়ন প্রকল্পে প্রায় ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে এবং বাজেটের বড় অংশ পরিচালন খাতে ব্যয় হবে। তবে অর্থায়নের জন্য বাড়তি ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতে বিনিয়োগে চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিডি এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে ‘ক্রাউডিং আউট’ প্রভাব তৈরি হতে পারে, যা বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন করা হতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News