1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

“৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুই জাহাজ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

দেশের জ্বালানি চাহিদা পূরণে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি বড় জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এবং পরবর্তীতে তেল খালাসের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।

ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়েছে। জাহাজটি বুধবার (১৫ এপ্রিল) পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে। অন্যদিকে ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে একই দিনে বন্দরে পৌঁছায়।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ‘লুসিয়া সোলিস’ জেটির দিকে অগ্রসর হচ্ছে এবং ‘টর্ম দামিনি’ থেকে লাইটারিং কার্যক্রম চলছে। প্রতিটি জাহাজ থেকে সম্পূর্ণ তেল খালাসে প্রায় দুই দিন সময় লাগতে পারে।

এছাড়া একই দিনে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News