1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“যাত্রাবাড়ীতে সিরিয়াল ধর্ষক রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার করেছে পুলিশ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ধারাবাহিক যৌন সহিংসতার ঘটনায় অভিযুক্ত রাশেদুল ইসলাম রাব্বি (৩০)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর যাত্রাবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত রাব্বি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফেইক আইডির মাধ্যমে নারী কণ্ঠে কথা বলে ভিকটিমদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। পরবর্তীতে বিভিন্ন কৌশলে তাদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড় সংলগ্ন নির্মাণাধীন ভবনে ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করত এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করত।

পরবর্তীতে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিত এবং পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করত।

পুলিশ আরও জানায়, বিভিন্ন সময়ে একই কৌশলে একাধিক ভিকটিমকে টার্গেট করে সে এসব অপরাধ সংঘটিত করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News