1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“সায়েদাবাদ ও মাওয়া রোডে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ী মাওয়া রোড এলাকায় অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ অভিযানে সহায়তা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে পূর্ব ঘোষণা অনুযায়ী টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের কার্যক্রম শুরু করা হয়।

অভিযানকালে মোট ৩১টি অবৈধ বাস কাউন্টারে ৪১টি তালা দিয়ে সিলগালা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News