
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
গ্রেফতারকৃত আসামি হলো— কোহিনুর বেগম (৫২), পিতা: আব্দুল কুদ্দুস, সাং-হাসিল কুমারগাতি, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর।
র্যাব সূত্রে জানা যায়, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:১০ ঘটিকায় র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল সবুজবাগ থানাধীন সবুজ কানন এলাকায় ক্যাফে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কোহিনুর বেগমকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে তা সবুজবাগসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তিনি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেন।
র্যাব জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply