1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

“পহেলা বৈশাখে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা: র‍্যাব মহাপরিচালক”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাজধানীর রমনা বটমূলে নববর্ষ উদযাপন উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী প্রস্তুতি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যেকোনো ধরনের নাশকতামূলক হামলা মোকাবিলায় র‍্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে।

র‍্যাব মহাপরিচালক জানান, নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সদস্যরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল— শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব স্থানে চেকপোস্ট, অবজারভেশন পোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

র‍্যাব ডিজি বলেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম পরিচালনা করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News